মাদক
টাইগারদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি

টাইগারদের ব্যাটিং পরামর্শক ম্যাকেঞ্জি




স্পোর্টস ডেস্ক
অবশেষে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ও ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জি। টাইগারদের সাবেক ব্যাটিং পরামর্শক থিলান সামরাবিরার স্থলাভিষিক্ত হবেন ম্যাকেঞ্জি। আগামী ৪ জুলাই থেকে অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে ৭ জুলাই বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিবেন ম্যাকেঞ্জি।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৫৮ টেস্টের পাশাপাশি ৬৪ ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। টেস্টে তার নামের পাশে রয়েছে তিন হাজার ২৫৩ রান। আর ৬৪ ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটসম্যানের সংগ্রহ এক হাজার ৬৮৮ রান।
তবে কত বছরের মেয়াদে ম্যাকেঞ্জি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত হচ্ছেন সেটা এখনই নিশ্চিত নয়। আয়ারল্যান্ড থেকে আইসিসি সভা শেষে সিইও নিজামউদ্দীন চৌধুরী ফিরলে বিষয়টি জানা যাবে।
ক্রিকেট থেকে অবসরের পর ২০১৬ সালে প্রোটিয়াদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। গেল বছরের অক্টোবরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরেও প্রোটিয়াদের ব্যাটিং দেখভাল করেছেন ৪২ বছর বয়সী এই সাবেক ব্যাটসম্যান।
সুনামগঞ্জে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নির্যাতন

সুনামগঞ্জে স্বামীকে না পেয়ে স্ত্রীকে নির্যাতন



সুজন তালুকদার

স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক নির্যাতনের শিকার একটি পরিবার। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ শহরের মহিলা কলেজ রোডস্থ বাঁধন পাড়ায় এলাকায়। অনুসন্ধানে জানা যায় ৬২, বাঁধনপাড়ার বাসিন্দা নির্যাতনের শিকার রানী দে এর স্বামী মহিতোষ দে যে স্কুলে শিক্ষকতা করতেন ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামী দলের নেতা মো: আ: জলিল পূর্বপরিচয়ের সুবাদে প্রায় সময় মহিতোষ দে এর বাসায় আসতো এবং সুযোগ বুঝে মহিতোষের স্ত্রী রানী দে কে কু-প্রস্তাব দিতো। বিষয়টি রানী দে তার স্বামী মহিতোষকে অবগত করলে স্বামী মহিতোষ প্রতিবাদ করিলে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। বিগত-০১/০১/২০১৭ ইং তারিখে রানী দে এর স্বামী মহিতোষ দে সরকারী ট্রেনিং-এ ঢাকায় অবস্থান করার সুযোগে লম্পট মো: আ: জলিল ও আরও ৩জন দুস্কৃতিকারী জোর পূর্বক ভাবে মহিতোষ দে এর বাসায় প্রবেশ করে তাকে না পেয়ে তার স্ত্রী রানী দে কে একা পেয়ে নির্যাতন চালায়।
ঘটনার সময় রানী দে এর শোর চিৎকারে এলাকাবাসী জেগে উঠলে মৌলবাদী দুস্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় সমস্থ এলাকাবাসী গভীর ক্ষোভ প্রকাশ করেন। অনতি বিলম্বে লম্পট ও দুস্কৃতিকারী জামায়াতে ইসলামীর নেতা মো: আ: জলিল ও তার পোষ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।