নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী সিলেট জেলার শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন। গত বুধবার (২৭ জুন) সিলেটে পুলিশের মাসিক সভায় তাকে শ্রেষ্টত্বের সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।
বিয়ানীবাজার পৌর শহরের ব্যবসায়ী সৈবন হত্যা কান্ডে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার, হত্যা কান্ডে ব্যবহৃত অস্ত্র ও গাড়ী উদ্ধার সহ হত্যার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং সিলেট জেলার অন্যান্য থানার তুলনায় বিয়ানীবাজার থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ অধিক মাদক অভিযান পরিচালনা, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার, পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের অধিক গ্রেফতারের জন্য সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ তিনি নির্বাচিত হন।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, আগামীতে যেকোনো অপরাধের বিরুদ্ধে তার শক্ত অবস্থান থাকবে যাতে কোনো অপরাধী পার পাবেনা।

0 Comments: