ফরিদপুরে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক



হাবিবুর রহমান,ফরিদপুর

র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০১ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ১৪.৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের ভেলাবাজ এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রব খান@রতন খান(৫৭), পিতা-মৃত আঃ সামাদ খান, সাং-ভেলাবাজ, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ৪৩ লিটার দেশীয় মদ সহ হাতে নাতে আটক করে।
উল্লেখিত মদ সমূহ অভিযুক্ত আব্দুর রব খান নিজ বাড়ীতে গোপনে সংরক্ষন করে বিক্রয় করতো। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় মদ সহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: