সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে রোববার দুপুরে তাতিকোনা এলাকায় গোসল করতে গিয়ে রাজিব আহমদ নামের ৩০ বছর বয়সী এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে।রাজিব আহমদের বাড়ী কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার জামাল আহমদের ছেলে দীর্ঘদিন ধরে শহরের তাতিকোনা এলাকার নাছির উদ্দিনের নৌকা নির্মানের কারখানায় (ডক) শ্রমিকের কাজ করতেন।
স্থানীয়রা জানায় বোরবার দুপুরে সহকর্মী দুই বন্ধুদের সাথে সুরমা নদীতে গোসল করতে যান সাঁতার কাটার সময় তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন সহকর্মীসহ এলাকার লোকজন খোজাখুজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি।খবর পেয়ে থানা পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে নিখোজ ব্যক্তির সন্ধানের জন্য সিলেট ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
0 Comments: