নিজস্ব প্রতিনিধি
ছাতকে বিয়ের আগের রাতেই গ্রেফতার হয়েছে আহসান হাবিব(২৭) নামের এক যুবক। সে উপজেলার পুরান মৈশাপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (২৯জুন) তার বিয়ের দিন-তারিখ ধার্য্য ছিল। বিয়ের সকল আয়োজনও সম্পন্ন করা হয়েছিল।
ছাতক থানার ওসি আতিকুর রহমান আটকের কথা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আহসান হাবিবকে আটক করা হয়েছে। আলোচিত ফারুক হত্যাকান্ডের ঘটনায় থানা ও আদালতে দু’টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার কারনে তার এ বিয়ে পন্ড হয়ে যায়। ছাতকের বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
বুধবার সুনামগঞ্জ আদালতে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেহেনা বেগম। এ দিকে গত মঙ্গলবার রাতে থানার এসআই অরুপ সাগর বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন। এ দু’টি মামলা যুক্ত করে তদন্তের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

0 Comments: